হালুয়াঘাটে তিন দিন ব্যাপী কৃষি মেলা শুরু

মো. জাকিরুল ইসলাম, হালুয়াঘাট প্রতিনিধি | ২৯ জুলাই ২০২২, ০১:৪৫

সংগৃহীত

ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাটে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণে তিন দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে এ মেলার শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জুয়েল আরেং।

মেলা সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের সহযোগিতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর এ মেলার আয়োজন করে। এ মেলা চলবে ৩০ জুলাই পর্যন্ত। মেলায় উপজেলার ১২ টি নার্সারি স্টল নিয়েছেন। এতে সবজি, ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা সরবরাহ করা হয়েছে।

মেলা উদ্বোধনের পর মেলায় বিভিন্ন ধরনের স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য জুয়েল আরেং। 

মেলার উদ্বোধনীতে উপ-সহকারী কৃষি কর্মকর্তা এ.বি.এম লুৎফর রহমানের সঞ্চালনায় ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. খাইরুল আলম ভূঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন ফকির, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তৌহিদুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনুজ্জামান খানসহ ইউপি চেয়ারম্যান এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রিন্ট এন্ড ইলেক্ট্রনিক্স মিডিয়া কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা