কুয়াকাটায় গ্রিন লাইন পরিবহনের ম্যানেজারকে পেটালেন পৌর কাউন্সিলর

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি | ২৪ জুলাই ২০২২, ২০:৪২

সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটায় গ্রিন লাইন পরিবহনের ম্যানেজারকে পেটানোর অভিযোগ উঠেছে পৌরসভার কাউন্সিলর মনির শরীফের বিরুদ্ধে। শনিবার রাত ৯টার দিকে কুয়াকাটার জিরো পয়েন্টে গ্রিন লাইন পরিবহনের কাউন্টারে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মহিপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সঞ্চয় সরকার। 

জানাগেছে, দুই দিন আগে গ্রিন লাইন পরিবহনের কাউন্টারে এসে শনিবারের জন্য তিনটি টিকিট কেটে রাখতে বলেন কাউন্সিলর মনির শরীফ।এসময় অনলাইনে টিকেট কাটার নিয়মের কথা তাকে জানালে, সে টিকেট না কেটেই চলে যায়। পরে শনিবার রাতে এসে ঢাকা যাওয়ার জন্য তিনটি টিকিট দাবী করে ম্যানেজারের কাছে। তখন টিকিট দিতে না পারায় ম্যানেজার সঞ্চয়কে মারধোর করেন মনির শরীফ নিজেই। পরে স্থানীয়রা জড়ো হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

ভুক্তভোগী সঞ্চয় সরকার জানান, কেউ টিকেট না কেটে টিকেট দাবী করলে আমি কোথা থেকে দিব? কাউন্সিলর প্রথম যেদিন এসেছিল সেদিন তাকে অনলাইনে টিকেট কাটার জন্য বলেছি। কিন্তু সে টিকেট কাটেনি। আর টিকেটের টাকাও দিয়ে যায়নি যে আমি কেটে রাখবো। হঠাৎ করে আজ রাতে এসে টিকিট চাচ্ছে। না দিতে পারায় সে আমাকে গালাগালি করতে থাকেন। একপর্যায়ে আমাকে মারধোর করেন। এলাকার লোকজন এগিয়ে না আসলে আমাকে সে মেরেই ফেলতো। 

অভিযোগ অস্বীকার করে কুয়াকাটা পৌরসভার কাউন্সিলর মনির শরীফ করে জানান,'তাকে আমি মারধোর করি নাই। শুধুমাত্র জেদের কারণে তাকে একটু গালাগালি করছি।'

মহিপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার আবুল খায়ের জানান,খবর শুনে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
জনপ্রিয় খবর