মাগুরা জেলাকে ২১ জুলাই ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করবেন প্রধানমন্ত্রী

আলী আশরাফ, মাগুরা প্রতিনিধি | ১৯ জুলাই ২০২২, ০৯:১৯

সংগৃহীত

মুজিব শতবর্ষ উপলক্ষে মাগুরা জেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় জেলায় ৬৭২টি পরিবারকে ভূমি ও গৃহ উপহার দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর ঘোষনাকে সামনে রেখে মাগুরার জেলা প্রশাসক ড.আশরাফুল আলম সোমবার বিকেলে তার সম্মেলন কক্ষে এক প্রেসব্রিফিং করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক জুলিয়া সুকাইনা, উপজেলা নির্বাহী অফিসার বৃন্দ, তথ্য অফিসার রেজাউল করীম, জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক ব্রিফিং এ বলেন, গৃহহীন মানুষ পেয়েছে মাথা গোঁজার ঠাঁই ও স্থায়ী ঠিকানা। জীবন মানে এসেছে পরিবর্তন।

দুই শতক জমির ওপর ঘর তার পাশে খালি জায়গায় করেছে সবজি চাষ। পূরণ হচ্ছে পুষ্টির চাহিদা। কষ্টের দিনগুলোর কথা ভুলে গিয়ে সুখে শান্তিতে বসবাস করছে শালিখা উপজেলার ফকিরের বাচড়া আশ্রয়ণ কেন্দ্রের ১৫টি পরিবার।

শালিখা উপজেলার ফকিরের বাচড়া ও মহম্মদপুর চর জাংগালিয়ায় গড়ে তোলা আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করে এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম।

তিনি বলেন, শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত শালিখা উপজেলার তালখড়িতে নির্মাণ হওয়া আশ্রয়ণ প্রকল্প, একই ‍উপজেলায় শতখালি ইউনিয়নে ফকিরের বাচড়া গ্রামের দ্বিতীয় ধাপে নির্মিত আশ্রয়ণ প্রকল্প, শালিখা গঙ্গারামপুর ইউনিয়নের সোনাকুড়, কোতপুর গ্রাম দ্বিতীয় ধাপে আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করা হয়েছে।

জেলা প্রশাসক ড. আশরাফুল আলম জানান, প্রধানমন্ত্রীর আয়শ্রণ প্রকল্পের আওতায় জেলায় মোট ৬৭২টি পরিবারকে গৃহ ও দুই শতক জমিসহ দলিল দেওয়া হয়েছে। এখানে আধুনিক সব ‍সুযোগ সুবিধা সম্বলিত প্রতিটি দুই কক্ষের ঘর নির্মাণ করা হয়েছে। তাছাড়া মাগুরা জেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার দ্বারপ্রান্তে।

আগামী ২১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি দুটি জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন। তার মধ্যে মাগুরা একটি অপরটি পঞ্চগড়। মাগুরা জেলার এই গর্বিত কাজের অংশ হিসেবে তারা সত্যিই গর্বিত উল্লেখ করে বলেন, দু বছর ধরে নিবিড়ভাবে কাজগুলো শেষ করা হয়েছে। প্রাথমকিভাবে ক তালিকায় ৭৭৫ জনের তালিকা নিয়ে কার্যক্রম শুরু করা হয়। এ পর্যায়ে ৬৭২টি পরিবারকে জমিসহ ঘর দেয়া হয়েছে। এ ঘরগুলো জেলার ৪৮টি স্পটে নির্মাণ করা হয়েছে। এই কাজ করতে যেয়ে সরকারের ৮২ একর খাস জায়গা উদ্ধার করা হয়েছ। ভূমিহীনদের ঘর দেওয়ার এই কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান।

তিনি আরও বলেন, জনপ্রতিনিধি, সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং সুধি সমাজ সবাই এ কাজের সঙ্গে জড়িত ছিলেন এবং সহায়তা করেছিলেন, সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। মানুষ যেকোনো সময় ভূমিহীন ও গৃহহীন হতে পারে। সে কারনে এ কাজ চলমান রাখা হবে। জেলায় এখনো খাস জমি রয়েছে যদি কোথাও গৃহহীন মানুষ পাওয়া যায় তাকে ঘর দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানান জেলা প্রশাসক।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব