নারায়ণগঞ্জে ২৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোশতাক আহমেদ শাওন | ১৮ জুলাই ২০২২, ০৫:৩৯

সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরে ২৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩।

গ্রেপ্তারকৃতরা হলো কুমিল্লা জেলার সদর দক্ষিন থানার ফুলতুলি গ্রামের মৃত মনির হোসেনের ছেলে মো. শাকিল (২১) ও একই জেলা থানার উলুন গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে মো. সোহাগ (২১)। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৭ জুলাই) বন্দর থানা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে রাফি ফিলিং ষ্টেশনের সামনে একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপনের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় একটি যাত্রীবাহী বাসটি তল্লাশী করে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের সাথে থাকা ট্রাভেল ব্যাগের ভিতর হতে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।  

র‌্যাব-৩’র স্টাফ অফিসার (অপস্ ও ইন্ট শাখা) বীণা রানী দাস, পিপিএম (বার) জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ জেলাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় যাত্রীবাহী বাস যোগে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছে বলে জানায়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব