কয়রায় বেড়িবাঁধ ভেঙে নদীতে, তলিয়ে যেতে পারে ১২ গ্রাম

সময় ট্রিবিউন | ১৮ জুলাই ২০২২, ০১:১০

সংগৃহীত

পার্শ্ববর্তী সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার শ্যামনগরে ব্যাপক নদীভাঙনের পর খুলনার কয়রা উপজেলায়ও ভাঙন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে জেলার দক্ষিণ বেদকাশী এলাকায় বাঁধে ব্যাপক ফাটল দেখা দিয়েছে। নদীতে চলে গেছে বাঁধের দুই-তৃতীয়াংশ।

এলাকাবাসী সূত্রে জানা গেছ, দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চরামুখা কানের গোড়ায় বেড়িবাঁধের অর্ধেকের বেশি কপোতাক্ষ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। রোববার ভোরের দিকে বাঁধ ভেঙে নদীতে চলে যায়। যেকোনো সময় বাঁধ পুরোপুরি ভেঙে গিয়ে তলিয়ে যেতে পারে ১০ থেকে ১২টি গ্রাম।

দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ওসমান গনি বলেন, ভোর ৪টার দিকে ভাটার সময় বেড়িবাঁধ ভেঙেছে। ওয়াপদায় বেড়িবাঁধের কাজ চলছিল। কপোতাক্ষ নদের জোয়ারের পানির চাপ বৃদ্ধি পাওয়ায় বাঁধের তিন ভাগের দুই ভাগ নদীগর্ভে চলে যায়। দুপুরে জোয়ারের পানির চাপ বাকি অংশটুকু ভেঙে নিয়ে যেতে পারে।

তিনি বলেন, এর আগেও এই এলাকায় কয়েকবার ভাঙন হয়েছে। সে সময় ঘরবাড়িসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। জোয়ারের সময় যেভাবে পানি ঢুকবে তাতে বেদকাশী ইউনিয়নের ১৪ গ্রাম তলিয়ে যাবে। ১৪ গ্রামে প্রায় ৩০ হাজার মানুষ বসবাস করে। ভাঙন দেখা দেওয়ায় এসব মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব