যুবদলনেতা ধনী হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ সদর থানা যুবদলের বিক্ষোভ

মোশতাক আহমেদ শাওন, নারায়ণগঞ্জ | ১৭ জুলাই ২০২২, ০৩:০১

সংগৃহীত

যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনির নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে যুবদল কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু ও সদস্য সচিব মনিরুল ইসলাম সজলের নির্দেশনায় শহরে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ সদর থানা যুবদল।

শনিবার (১৬ জুলাই) দুপুর বারোটার দিকে শহরে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক পদপ্রার্থী রাফি উদ্দিন রিয়াদের নেতৃত্বে এই কর্মসূচী পালন করেছে যুবদলের নেতাকর্মীরা।

সংক্ষিপ্ত বক্তব্যে রাফি উদ্দিন রিয়াদ বলেন, যশোর জেলা যুবদলের সিনিয়র সহ- সভাপতি বদিউজ্জামান ধনির নৃশংস হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গুম খুন করে জাতীয়তাবাদী শক্তিকে দমন করা যাবে। আর প্রশাসনের উপর ভর করে আর বেশীদিন ক্ষমতায় থাকতে পারবে না এই সরকার। অচিরেই রাজপথে দুর্বার আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো হবে।

এসময়ে বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা যুবদল নেতা জসিম উদ্দিন আলী রিক্সন, ওয়াসিম আকরাম হৃদয়, রুবেল, রোকন, জনি, বলাই, বাবু, পারভেজ, হেলাল, ওয়াসিফ আহমেদ ইফতি, সাইমন হাসান অন্তু, শৈবাল, অপু, নিরব, সোহান প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব