মহানন্দায় যুবকদের জালে ধরা পড়ল ৩০ কেজি ওজনের বাঘাইড়

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি | ১৭ জুলাই ২০২২, ০২:১২

সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়ার উপজেলার বাংলাবান্ধা সীমান্তের মহানন্দা নদী থেকে একদল যুবকের জালে ৩০ কেজি ওজনের বাঘাইড় মাছ ধরা পড়েছে।

শনিবার (১৬ জুলাই ) দুপুরে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন এলাকার সীমান্ত মহানন্দা নদী থেকে এ মাছটি ধরা পড়ে।

স্থানীয়রা জানায়, দুপুরে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের বাংলাবান্ধা গ্রামের ২০ জন যুবকের একটি দল মহানন্দা নদীতে বড় জাল দিয়ে মাছ ধরতে যান। নদীতে জালটি ফেলে সকলে পায়ে হেঁটে চলার একপর্যায়ে তারা বড় মাছের অবস্থান টের পান। পরবর্তীতে মাছের অবস্থান বুঝে যুবকেরা জালটি সেই জায়গায় নিয়ে যান। অনেক চেষ্টার পর একটি বাঘাইড় মাছ মাছ ধরা পড়ে । ধারণা করা হচ্ছে সীমান্তবর্তী উপজেলার মহানন্দা নদীটি ভারত থেকে প্রবাহিত হওয়ায় বিরাট এই বাঘাইড় মাছটি ভারতে থেকে আসতে পারে। 

এদিকে, মাছটি বাড়িতে নিয়ে আসলে উৎসুক জনতা মাছটি একপলক দেখার জন্য ভিড় জমাতে থাকে। তবে মাছটি বিক্রি করা হবে না বলে জানান ওই দলের যুবক মনির হোসেন।

মনির হোসেন ও জীবন বলেন, আমরা বাংলাবান্ধা গ্রামের ২০ জনের একটি দল মাছ ধরার জন্য নদীতে নামি। নদীতে নেমে জাল ফেলার সময় মাছের অবস্থান টের পাই। পরবর্তী বাগাইড় মাছটি ধরতে সক্ষম হই। 

তাঁরা আরোও বলেন, মাছটি আমরা বিক্রি না করে ২০ জনের মাঝে সমহারে ভাগ করা হবে। এ ধরনের মাছ ধরার আনন্দটাই আলাদা।

উল্লেখ্য, কিছুদিন আগে বাংলাবান্ধা ইউনিয়নে আরেকটি ৩০ কেজি ওজনের বাঘাইড় মাছ ধরা পড়েছিলে। সেটি স্থানীয় বাজারে তোলা হলে মাছটি কেটে প্রতিকেজি ১৫০০ টাকা দরে বিক্রি করে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব