আলমডাঙ্গায় দরিদ্রদের মাঝে স্বল্পসুদে ক্ষুদ্রঋণ কার্যক্রমের উদ্বোধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি | ১৫ জুলাই ২০২২, ২৩:৫১

সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দরিদ্রদের মাঝে স্বল্পসুদে ক্ষুদ্রঋণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ঐশিকা’র উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়েছে।

শুক্রবার সকালে শহরের থানাপাড়া কমিউনিটি সেন্টারে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সংস্থার সভাপতি এমএ মান্নান রতন জমিদারের সভাপতিত্বে আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার।

বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আয়ুব হোসেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু তালেব, সাবেক পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা এম সবেদ আলী, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার ও আলমাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু।

বক্তারা বলেন, আমেরিকা প্রবাসী রতন জমিদার এলাকার সাধারণ মানুষের কথা চিন্তা করে স্বল্পসুদে ক্ষুদ্রঋণ কার্যক্রম শুরু করেছেন। তার মাধ্যমে অনেক অসহায় মানুষ স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে। উদ্যোক্তাদের বলবো, স্বল্প আয়ের মানুষের উন্নয়নে ঐশিকা সংস্থা গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

আলোচনা শেষে কেক কেটে কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
জনপ্রিয় খবর