ফরিদপুরে দাখিল মাদ্রসায় নৈশ প্রহরী নিয়োগের দেড় মাসের মাথায় দুধর্ষ চুরি

ফরিদপুর ব্যুরো | ১৪ জুলাই ২০২২, ১০:৫৮

সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দা উপজেলার দাখিল মাদ্রাসায় নৈশ প্রহরী নিয়োগের দেড় মাসের মাথায় অত্র প্রতিষ্ঠানটিতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

এ সময় প্রতিষ্ঠানটির একটি ভবনের প্রায় ১০ টি তালা খুলে বেশ কিছু মুল্যবান জিনিস পত্র নিয়ে গেছে বলে জানায় মাদ্রাসা সুপার এনামুল হক খান।

মঙ্গলবার (১২ জুলাই) দিবাগত গভীর রাতে উপজেলার দহিসারা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ঘটনাটি ঘটে।

খবর পেয়ে ফরিদপুরের নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা যায়, গত ১লা জুন অত্র প্রতিষ্ঠানে নৈশ প্রহরী পদে নিযুক্ত হন দহিসারা গ্রামের আতিয়ার মোল্লার ছেলে আল-আমীন মোল্লা (২৯)।

নিয়ম অনুযায়ী রাতের বেলা প্রতিষ্ঠানে নিরাপত্তার দায়িত্ব পালন কালে এমন ঘটনা ঘটায় নানা গুঞ্জন শুরু হয়েছে স্থানীয়দের মাঝে।

প্রতিষ্ঠানের সুপার এনামুল হক খান জানান, রাতে ভবনের প্রায় দশটি তালা খুলে ভবনের বেশকিছু মুল্যবান জিনিস পত্র চুরি হয়েছে। ঐ রাতে প্রতিষ্ঠানের নৈশপ্রহরী আল-আমিন নিরাপত্তার দায়িত্বে ছিলো।

এ ঘটনায় দায়িত্বরত নৈশপ্রহরী আল-আমিন জানান, আমি রাতে নামাজ পড়তে গিয়েছিলাম। এই সময়ের মধ্যেই এ কাজটি হয়েছে। আমি এর চেয়ে বেশি কিছু জানিনা।

প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি আরিফুর রহমান পথিক তালুকদার জানান, দহিসারা ইসলামিয়া দাখিল মাদ্রাসাটি অত্র এলাকার একটি সুনামধন্য প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের নৈশ প্রহরী আল-আমিন রাতে ফজরের নামাজ পড়তে যাওয়ার পরেই এ ঘটনাটি ঘটেছে। এমনকি ঐ রাতে এই এলাকার আরো ৪টি বাড়িতেও একই ঘটনা ঘটেছে।

নগরকান্দা থানার ওসি হাবির হোসেন জানান, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, চুরির ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব