হালুয়াঘাটে বিনামূল্যে চিকিৎসা পেল তিন শতাধিক মানুষ

মো. জাকিরুল ইসলাম হালুয়াঘাট, ময়মনসিহ | ১৩ জুলাই ২০২২, ২০:১৪

সংগৃহীত

ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাটে প্রায় তিন শতাধিক মানুষকে বিনা মূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।    

উপজেলার দরাবন্নি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ দিনব্যাপী চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করে দরাবন্নি ইসলামী সমাজ কল্যাণ সংস্থা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এতে ঐ এলাকা সহ ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রায় তিন শতাধিক মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এসয় ব্লাডপ্রেসার মাপা এবং মা ও শিশুর স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শসহ মেডিসিন বিষয়ক সেবা দেওয়া হয়।

বিনামূল্যে অসহায় দুস্থ মানুষদের এ চিকিৎসা সেবা উদ্বোধন করেন সংগঠনের সিনিয়র সভাপতি ডাঃ ইলিয়াস হোসেন । দিনব্যাপী এ কার্যক্রমে প্রায় তিনশতাধিক গরিব অসহায় রোগীদের সেবা দেওয়া হয়। এতে সেবা প্রদান করেন উপজেলার দরাবন্নি গ্রামের কৃতি সন্তান ডা. আব্দুস সামাদ, ডা. ইলিয়াস হোসেন, ডা. জান্নাতুল ফেরদৌসী। 

এসময় উপস্থিত ছিলেন সভাপতি, শামীম মিয়া সহ-সভাপতি মাছুম ও সামিদুল সাধারণ সম্পাদক, ইয়াহিয়া মাহমুদ কোষাধ্যক্ষ, মামুন সহ এলাকার গণ্যমান্য ও দরাবন্নি ইসলামী সমাজ কল্যান সংস্থা ও দরাবন্নি আলোর প্রদীপ যুব সংগের সকল সদস্যবৃন্দ। 

 

এ ব্যাপারে সংগঠনের সভাপতি মো. শামীম মিয়া বলেন, আমার প্রতিবছর এই সংগঠন থেকে ঈদ উপলক্ষে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্ঠা করি। এর আগে আমরা আমাদের এলাকার অসহায় মানুষদের ঈদ উপলক্ষে ২০১৭ সাল থেকে খাদ্য সামগ্রী প্রদান করে আসছি । তবে এবছর একটু ব্যাতিক্রমভাবে অসহায় ও গরিব মানুষদের চিকিৎসা সেবার উদ্যোগ নিয়েছিলাম। আল্লাহর অশেষ রহমতে সকলের সহযোগিতায় ভালো ভাবে সম্পন্য করতে পেরেছি। 

সাধারণ সম্পাদক, ইয়াহিয়া মাহমুদ বলেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। যারা আমাদের সহযোগিতা করেছে তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে ধন্যবাদ জানাই আমার সংগঠনের সকল সদস্য ও দরাবন্নি আলোর প্রদীপ যুব সংঘের সদস্যদের কে। ভবিষ্যতেও এই ধরনের ক্যাম্পেইন অব্যাহত থাকবে ।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব