সিলেট- সুনামগঞ্জের বন্যাদুর্গতদের মাঝে কোরবানির মাংস ও ত্রাণ বিতরণ

সময় ট্রিবিউন | ১৩ জুলাই ২০২২, ০২:৪০

সংগৃহীত

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক সিলেট-সুনামগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে কোরবানি গরুর মাংস এবং ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যবধি এদেশের সমুদ্রসীমা এবং উপকূলীয় এলাকার অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি যে কোনো ধরনের প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় সিলেট সুনামগঞ্জে বন্যা দুর্গত এলাকায় মানুষের জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় বন্যার শুরু থেকে তাদের সাহায্যে এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্ট গার্ড। 

এরই অংশ হিসেবে গত ৯ জুলাই পবিত্র ঈদ উল আযহা সামনে রেখে সিলেট সুনামগঞ্জে বন্যা দুর্গত এক হাজার পরিবারের মাঝে ত্রান সামগ্রী (সেমাই, চিনি, চাউল, পেঁয়াজ, আলু, ডাল ও তেল) বিতরণ করা হয় এবং গত ১০ ও ১১ জুলাই সিলেট সুনামগঞ্জে বন্যা দুর্গত আরো দুই হাজার পরিবারের মাঝে কোরবানি গরুর মাংস বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, সিলেট-সুনামগঞ্জ এলাকার পরিবেশ স্বাভাবিক অবস্থায় ফিরে না আসা পর্যন্ত কোস্ট গার্ডের ত্রাণ বিতরণসহ সকল ধরণের সার্বিক সহযোগীতা অব্যাহত থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা