যমুনায় নৌকা ভ্রমণে গিয়ে যুবক নিখোঁজ

সময় ট্রিবিউন | ১৩ জুলাই ২০২২, ০১:১৮

সংগৃহীত

টাঙ্গাইলের ভূঞাপুরে ঈদ আনন্দ উপভোগ করতে যমুনা নদীতে নৌকা নিয়ে ঘুরতে গিয়ে এক যুবক নিখোঁজ হয়েছে।

মঙ্গলবার (১২ জুলাই) সকালে গাবসারা ইউপি চেয়ারম্যান শাহ আলম শাপলা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (১১ জুলাই) রাত ৮টার দিকে যমুনা নদীর ভদ্রশিমুল অংশ থেকে ওই যুবক নিখোঁজ হয়।

নিখোঁজ ব্যক্তি হলেন, ভূঞাপুর উপজেলার মেঘারপটল গ্রামের মো. ফরহাদ হোসেনের ছেলে শরিফ।

গাবসারা ইউপি চেয়ারম্যান শাহ আলম শাপলা জানান, ঈদের পরের দিন শরিফ ও তার বন্ধুরা ঈদ আনন্দ উপভোগ করতে যমুনা নদীতে নৌকা নিয়ে ঘুরতে বের হয়। পরে রাত ৮টার দিকে তারা ভদ্রশিমুল এলাকায় নদীতে গোসল করতে নামে। এ সময় সবাই নৌকায় উঠে আসলেও শরীফ আর উঠতে পারেনি। এরপর থেকেই সে নিখোঁজ হয়। তবে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।

ভূঞাপুর থানার ওসি মোহাম্মদ ফরিদুল ইসলাম জানান, এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
জনপ্রিয় খবর