হালুয়াঘাটে দরিদ্রদের মাঝে কোরবানির মাংস বিতরণ

হালুয়াঘাট প্রতিনিধি | ১২ জুলাই ২০২২, ০৭:১৬

সংগৃহীত

ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলায় ১৫০টি হতদরিদ্র পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।

অসহায় ও দরিদ্র পরিবারের পুষ্টির চাহিদা পুরণ ও সকলের মধ্যে ঈদ আনন্দ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সোমবার দুপুরে হালুয়াঘাটে ১৫০টি পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে ইসলামিক রিলিফ বাংলাদেশ। 

সোমবার উপজেলার মসজিদ প্রাঙ্গণে আলহাজ্ব মোঃ হাছান আলী (মিঠু হাজি)-এর তত্ত্বাবধানে দুপুরে ৫টি গরু কোরবানি করা হয়। ইসলামিক রিলিফ ওয়ার্ল্ডওয়াইড একটি আন্তর্জাতিক বেসরকারী উন্নয়ন সংস্থা। বাংলাদেশে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মাল্টিসেক্টরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এমএসডিপি) এর আওতায় কোরবানি করার কার্যক্রম বরাদ্দ করেছেন ইসলামিক রিলিফ বাংলাদেশ। কোরবানির মাধ্যমে প্রাপ্ত মাংস ১৫০টি পরিবারের মাঝে ২ কেজি করে বিতরণ করা হয় বলে জানান সংস্থাটিতে কর্মরত কর্মকর্তা।

হালুয়াঘাটে কোরবানির মাংস বিতরণের সময় ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রতিনিধি ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন বলেন, প্রতিবছর ইসলামিক রিলিফ বাংলাদেশ কুরবানির ঈদে নওমুসলিম, প্রতিবন্ধী এবং অসহায়দের মাঝে কুরবানীর মাংস বিতরণ করে তাদের ঈদ আনন্দে সহায়ক হয়।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর