মানিকগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০

মানিকগঞ্জ প্রতিনিধি | ৬ জুলাই ২০২২, ০৩:৪৫

ছবি: সময় ট্রিবিউন

মানিকগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে বাসের এক যাত্রী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও ২০ জন আহত হয়েছে। হতাহতদের মানিকগঞ্জ জেলা হাসপাতাল, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত যাত্রী হলেন- রাজবাড়ি জেলার ব্রাক্ষনদিয়া গ্রামের আশিক গাজী (২৮)।

এ বিষয়ে মানিকগঞ্জ গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসুদ খান জানায়, মঙ্গলবার  সকাল সাড়ে ১০টার দিকে পাটুরিয়াঘাটগামী সেলফি পরিবহনের সঙ্গে বিপরীতগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস-ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় রাস্তার ওপর আড়াআড়িভাবে আটকে যায়। ঘটনাস্থলেই নিহত হয় বাসের যাত্রী আশিক গাজী। এছাড়া বাসের অপর ২০ যাত্রী আহত হয়।

তিনি জানান, গুরুতর আহত অবস্থায় বাস চালক ও ট্রাক চালককে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করে। অপর আহতদের মানিকগঞ্জ জেলা হাসপাতাল ও মুন্নু জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে দুর্ঘটনা কবলিত বাস-ট্রাক রাস্তার ওপর আটকে থাকায় বেলা ১২ টা পর্যন্ত দেড়ঘন্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে উভয়পাশে দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত যানজট তৈরী হয়। পরে হাইওয়ে পুলিশের রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নিলে বেলা ১২টার দিকে যান চলাচর স্বাভাবিক হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব