তাড়াইলে বন্যার্তদের মাঝে খেলাফত মজলিসের খাদ্য সামগ্রী বিতরণ

তাড়াইল(কিশোরগঞ্জ)প্রতিনিধি: | ৩ জুলাই ২০২২, ০৮:৩০

সংগৃহীত

খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে শনিবার জেলার তাড়াইল উপজেলা সদরের পশ্চিম সাচাইল শান্তিনগর ও এলএসডি রোড এবং দামিহা ইউনিয়নের গজারিয়া গ্রামে বন্যাদুর্গত অসহায় প্রায় শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

জানা গেছে,বেলা ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন খেলাফত মজলিসের নায়েবে আমির শায়খুল হাদিস আল্লামা আহমদ আলী কাসেমী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মুফতি সাইদুর রহমান ও ঢাকা মহানগরী উত্তরের সহ-সভাপতি খন্দকার শাহাব উদ্দিন আহমাদ। এছাড়াও খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেয মাওলানা এমদাদুল্লাহ্, তাড়াইল উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা হাসানুল ইসলাম ইয়াসীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা সোহাইল আহম, নির্বাহী সদস্য হাফেয মারুফ বিল্লাহ্, কিশোরগঞ্জ শহর শাখার মুফতি শফিকুল ইসলাম,

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক হাফেয মাওলানা জুবায়ের আহমদ কাউসার,

খেলাফত মজলিস দামিহা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা বিলাল হোসাইন, ধলা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, তালজাঙ্গা ইউনিয়ন শাখার সহ-সাধারণ সম্পাদক মাস্টার জাহাঙ্গীর আলম কাশেম, তাড়াইল সাচাইল (সদর) ইউনিয়ন শাখার প্রচার সম্পাদক মাওলানা জাহাঙ্গীর হোসাইন, মুফতি হাসান মাহমুদ, হাফেয মাওলানা সোহাইল আহমাদ, হাফেয আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিতরণকৃত খাদ্য সামগ্রির মধ্যে ছিল চাল, ডাল, আলু, লবণ, চিনি, সেমাই।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা