পিরোজপুরে বাসের ধাক্কায় দুই ব্যবসায়ীর মৃত্যু

মো শফিকুল ইসলাম, পিরোজপুর | ৩ জুলাই ২০২২, ০৬:১৩

 সংগৃহীত

পিরোজপুরের মঠবাড়িয়ায় বাসের ধাক্কায় মো. জাহাঙ্গীর হোসেন (৫০) ও মো. হিরু সিকদার (৪৮) নামের দুই গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। 

নিহত জাহাঙ্গীর হোসেন উপজেলার উত্তর সোনাখালী এলাকার নয়ন মিয়ার পুত্র এবং হিরু সিকদার একই এলাকার আজিজ সিকদারের পুত্র।

এ সময় মো. ইউনুস আলী ও শাহিন হোসেন নামের আরো ২ জন আহত হন। 

আজ শনিবার দুপুর ১২ টার দিকে উপজেলার চরখালী- মঠবাড়িয়া-পাথরঘাটা আঞ্চলিক সড়কের তুষখালী মহিউদ্দিন মহারাজ কলেজ 

সংলগ্ন জমাদ্দার বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে।

থানাপুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, দুপুর ১২টার দিকে 

ভান্ডারিয়া থেকে ট্রলিটি মঠবাড়িয়ায় যাচ্ছিল । এ সময় 

ঢাকা থেকে ছেড়ে আসা মঠবাড়িয়াগামী ‘বনফুল’ পরিবহন (ঢাকা মেট্টে-ব-১৪-২৭৯০৭৬) 

পিছন থেকে ট্রলিটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থালেই একজনের মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আরো এক জনের মৃত্যু হয়।

মঠবাড়িয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. নুরুল ইসলাম বাদল জানান, বাসের ধাক্কায় 

দুইজনের মৃত্যু ও অরো দুই জন আহত হয়েছে।  

ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা