সাভারে শিক্ষক হত্যার প্রতিবাদে ফরিদপুরে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

ফরিদপুর ব্যুরো | ২ জুলাই ২০২২, ১০:৫৩

ছবি: সময় ট্রিবিউন

ঢাকার সাভারে প্রভাষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যা ও নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে গলায় জুতার মালা পরিয়ে  লাঞ্ছিত করার প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবীতে ফরিদপুরের মধুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের আয়োজনে  মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ঢাকা-খুলনা মহাসড়কের  মধুখালী রেলগেট এলাকায় কেন্দ্রীয় ঈদগাহর সামনে  ঘন্টাব্যাপি মানববন্ধনে উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি  অধ্যক্ষ মোঃ নাজির হোসেন মৃধার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক দিপংকর পালের সঞ্চালনায় সাভারে প্রভাষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যা ও নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে  গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করায় নিন্দা ও দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবী করে ।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের সাধারন সম্পাদক মোঃ রজব আলী মোল্যা, মধুখালী প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ নজরুল ইসলাম,প্রভাষক মির্জা  গোলাম ফারুক, প্রধান শিক্ষক মোঃ কবিরুল আলম, প্রধান শিক্ষক দিলখুশ আরা , প্রধান শিক্ষক ফরিদুল মনসুর, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামান মামুন,সহকারী প্রধান শিক্ষক উৎপল কুমার ভৌমিক ও উপজেলা যুব ইউনিয়নের সভাপতি শাহ কুতুবুজ্জামান প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর