চৌদ্দগ্রাম পৌরসভার ৪২ কোটি টাকার বাজেট ঘোষণা

কুমিল্লা প্রতিনিধি | ২৮ জুন ২০২২, ২১:৪০

ছবি: সময় ট্রিবিউন

কুমিল্লায় চৌদ্দগ্রাম পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের জন্য ৪২ কোটি ২৩লক্ষ ২৬হাজার ৫০৯ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রাজস্ব বাজেট ০৪ কোটি ৭৭ লক্ষ ৬০হাজার ৯৩৩ টাকা, উন্নয়ন বাজেট ৩৭ কোটি ৪৫ লক্ষ ৬৫ হাজার ৫৭৬ টাকা এবং সার্বিক উদ্বৃত্ত ১ কোটি ৪২ লক্ষ ৯০ হাজার টাকা।

সোমবার (২৭ জুন) সকাল ১১টায় চৌদ্দগ্রাম পৌরসভার সম্মেলণ কক্ষে আয়োজিত বাজেট অধিবেশনে সভাপতি হিসেবে উক্ত বাজেট ঘোষনা করেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র জিএম মীর হোসেন মীরু।

বাজেট অধিবেশনে চৌদ্দগ্রাম পৌরসভার ১নং প্যানেল মেয়র জনাব সাইফুল ইসলাম, ২নং প্যানেল মেয়র জনাব মোঃ মিজানুর রহমানসহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ, পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুহিউদ্দিন ফয়েজী, নির্বাহী প্রকৌশলী শাহীন শার হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, সুধীজন এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু সভায় জানান, চৌদ্দগ্রাম পৌরসভা ২০০৩ সালে গঠিত হয়। গঠিত হওয়ার পর এই পরিষদ পৌরসভার ৩য় মেয়াদে নির্বাচিত পরিষদ। গত ২৮/০২/২০২১ তারিখে বর্তমান পৌর পরিষদ দায়িত্ব গ্রহণ করার পর এটি ২য় বাজেট ঘোষণা। এসময় তিনি আরো জানান, এই বাজেট জনকল্যাণমুখী বাজেট।

এ বাজেটে রাজস্ব খাতের আওতায় জনগণের কল্যাণমুখী কিছু বেশকিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। উন্নয়ন খাতের আওতায় পৌর এলাকায় পানি সরবরাহ, ড্রেনেজ ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তা নির্মাণ/উন্নয়ন ও সড়কবাতি স্থাপন বিষয়ক ব্যাপক কর্মযজ্ঞ এ বাজেটে রাখা হয়েছে। এছাড়া সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় সরকারের অর্থায়নে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও মাদার ল্যাকটেটিং ভাতা এই পৌরসভার মাধ্যমে প্রদান করে আসছি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর