চুয়াডাঙ্গায় নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি | ২২ জুন ২০২২, ২৩:২৫

চুয়াডাঙ্গায় নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে-ছবি: সময় ট্রিবিউন

চুয়াডাঙ্গায় নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জাতীয় মহিলা সংস্থা চুয়াডাঙ্গার আয়োজনে বুধবার দিনব্যাপি এ কর্মশালার হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন জাতীয় মহিলা সংস্থা চুয়াডাঙ্গার চেয়ারম্যান মোছা. নাবিলা রুখসানা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাজিয়া আফরিন ও বিএডিসি চুয়াডাঙ্গার যুগ্ম-পরিচালক মো. দেলোয়ার হোসেন। কর্মশালায় ৫০ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীদের এগিয়ে নিতে সরকারের বেশকিছু বিশেষ উদ্যোগ রয়েছে। এর মধ্যে জাতীয় মহিলা সংস্থার আয়োজনে বিভিন্ন ট্রেডে আয়বর্ধক প্রশিক্ষণের আয়োজন করা হয়। এর মাধ্যমে আমাদের নারীরা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয় মহিলা সংস্থার বিজনেজ ম্যানেজমেন্ট অ্যান্ড ই-কমার্সের প্রশিক্ষক মামুন হোসেন। এতে প্রশিক্ষকদের পক্ষে ফ্যাশন ডিজাইনের প্রশিক্ষক জান্নাতুল আরা এবং প্রশিক্ষনার্থীদের পক্ষে শিরিন সুলতানা প্রশিক্ষণের সুবিধা ও প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য দেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর