বগুড়ায় চলন্ত বাসে আগুন, রক্ষা পেলেন যাত্রীরা

বগুড়া প্রতিনিধি | ২২ জুন ২০২২, ২৩:০১

মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে বগুড়ায় একটি চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ড ঘটেছে-ছবি: সংগৃহীত

বগুড়ায় একটি চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ড ঘটেছে। শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকার বগুড়া-রংপুর মহাসড়কে নাবিল পরিবহনের একটি এসি বাসে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আগুন লাগার শুরুতেই যাত্রীরা বাস থেকে নেমে যেতে পারায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

মোকামতলা পুলিশ ফাঁড়ির এসআই মনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

বাসটিতে থাকা জামিরুল ইসলাম নামের এক যাত্রী সাংবাদিকদের বলেন, দিনাজপুর থেকে নাবিল পরিহনের বাসটি ঢাকায় যাচ্ছিল। বাস ছাড়ার পর থেকেই এসিতে সমস্যা দেখা দেয়। পথে বাসের একটি এসির বিষ্ফোরণ হয় এবং বাসে আগুন ধরে যায়। আমরা যাত্রীরা আতঙ্কিত হয়ে দ্রুত বাস থেকে নেমে পড়ি। ফলে বাসটি আগুনে পুড়ে গেলেও ভেতরে থাকা ২০ যাত্রী প্রাণে রক্ষা পায়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা