মেঘনা নদীতে বজ্রপাতে জেলের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি | ২০ জুন ২০২২, ০১:০১

মরদেহ-ফাইল ছবি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে।

রোববার (১৯ জুন) দুপুর পৌনে ১টার দিকে হাতিয়ার ডোবার চর সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আবুল কালাম কালু (২১) সুবর্ণচর উপজেলার ৭নং পূর্ব চরবাটা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের চরমজিদ গ্রামের ১৩নং সিডিএসপি আশ্রয়ণ প্রকল্পের মো. বেলালের ছেলে। সে পেশায় একজন জেলে ছেলে ছিল। 

 ঘটনার সত্যতা নিশ্চিত করেন ৭নং পূর্ব চরবাটা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম ফরহাদ। 

তিনি বলেন, রোববার সকাল থেকে হাতিয়া উপজেলায় ঝড় ও বজ্রসহ বৃষ্টি শুরু হয়। ওই সময় কালু মেঘনা নদীতে মাছ ধরতে ছিল। এ সময় পৃথক স্থানে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে বজ্রপাতের শিকার হয়ে হাতিয়ার ডোবার চর সংলগ্ন মেঘনা নদীতে জেলে কালুর মৃত্যু হয়। মরদেহ এখনো ঘটনাস্থলে রাখা আছে। 

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব