ডেমরায় অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করতে তিতাসের অভিযান

ডেমরা (ঢাকা) প্রতিনিধি: | ১৭ জুন ২০২২, ০৬:১১

সংগৃহীত

রাজধানীর ডেমরায় আবাসিক বাড়ীর অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করতে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার দুপুর থেকে শেষ বিকাল পর্যন্ত নির্বাহি ম্যাজিস্ট্রেট বাবলী শবনমের নেতৃত্বে ও তিতাসের মেট্রো বিক্রয় বিভাগ-১ এর উপ মহা ব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী মামুনার রশিদের সার্বিক ব্যবস্থাপনায় ভ্রাম্যমান আদালতের একটি বিশেষ টিম রাজাখালি এলাকায় এ অভিযান পরিচালনা করে। এ সময় ডেমরা থানা পুলিশের উপস্থিতিতে রাজাখালির পৌনে ১ কিলোমিটার এলাকার অন্তত ২৫০ টি আবাসিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে বিচ্ছিন্ন সংযোগগুলোর বিতরণ পাইপ মাটির নিচ থেকে উপড়ে ফেলে জব্দ করা হয়।

এ দিন ওই এলাকার বাসিন্দা ফাতোতুজ্জহুরা নামে একজনকে নগদ ৩০ হাজার টাকা ও রেবেকা বেগম নামে আরেক বাসিন্দাকে নগদ ২৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। ওই দিনই রাজাখালিতে অভিযানের আগে ডেমরা সংলগ্ন শিমরাইল এলাকায় ৫০ থেকে ৬০ টি বাড়ীর আবাসিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস কর্তৃপক্ষ। 

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাবলী শবনম বলেন, এখানে দীর্ঘ সময় ধরে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে গ্রাহকরা গ্যাস ব্যবহার করে আসছিলেন বলে খবর পেয়ে আমরা এ বিচ্ছিন্ন অভিযান চালিয়েছি। এখানে অবৈধ সংযোগের মাধ্যমে প্রচুর গ্যাস চুরি করা হতো। ভবিষ্যতেও আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। 

ডিজিএম প্রকৌশলী মামুনার রশিদ বলেন, আমরা ডেমরার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযান অব্যাহত রেখেছি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা