যাত্রাবাড়ীতে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ডেমরা (ঢাকা) প্রতিনিধি: | ১৬ জুন ২০২২, ১০:৫৪

সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ি থানাধীন সবুজ বিদ্যাপীঠ স্কুল এণ্ড কলেজ এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দিয়েছে।

গতকাল বুধবার বিকালে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের জয়বাংলা অডিটরিয়াম প্রাঙ্গনে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, পরমানু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞানাগারের শুভ উদ্বোধন এবং বার্ষিক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু।

বিদায়ী শিক্ষার্থীদের পাঠে গভীর মনোযোগী হয়ে ভাল ফলাফল অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে সুখী সমৃদ্ধ দেশ গঠনে অংশগ্রহণের জন্য আহ্বান জানান কাজী মনিরুল ইসলাম মনু। তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই তাদের মেধাবিকাশের মধ্যদিয়ে আগামী দিনে দেশকে আরো অগ্রসরও সামনের দিকে এগিয়ে নিতে সক্ষম হবে। আমি আশা করবো সবুজ বিদ্যাপীঠ স্কুল এণ্ড কলেজের প্রত্যেক শিক্ষার্থী নিজেদের মেধা দিয়ে আগামী দিনে দেশ ও জাতির কল্যানে কাজ করবে।

সবুজ বিদ্যাপীঠ স্কুল এণ্ড কলেজের গর্ভনিং বডির সভাপতি ও ৪৮নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম অনু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না, বাংলাদেশ শিক্ষক সমিতি (বি টি এ) সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান, ডেমরা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন-অর রশীদ, ৪৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন গেসু ও জিয়া উদ্দিন জিয়া, সবুজ বিদ্যাপীঠ স্কুল এণ্ড কলেজ’র অধ্যক্ষ শেখ কাওছার আহমেদসহ আরো অনেকে। পরে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব