মাদারীপুরে বিশ্ব রক্তদাতা দিবস পালিত

শফিক স্বপন, মাদারীপুর  | ১৫ জুন ২০২২, ২০:৪৩

সংগৃহীত

মাদারীপুরে  বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয়েছে। ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস। 

যারা স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করে লাখ লাখ মানুষের প্রাণ বাঁচাচ্ছেন তাদেরসহ সাধারণ জনগণকে রক্তদানে উৎসাহিত করাই এ দিবসের উদ্দেশ্য। 

মাদারীপুরের বাদামতলা এলাকায় ভূইয়া কমিউনিটি সেন্টারে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে  স্বেচ্ছাসেবী সংগঠন  তারুণ্যের প্রভাত কর্তৃক র‍্যালি,কেককাটা ও দোয়া অনুষ্ঠানের  আয়োজন করা হয়েছে। 

পাশাপাশি সকাল ০৯ ঘটিকা থেকে বেলা ১২ টা পর্যন্ত বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণেয় ও রক্তদাতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

আজকের দোয়া অনুষ্ঠান কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারুণ্যের প্রভাতের প্রধান উপদেষ্টা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান,জনাব মনিরুল ইসলাম তুষার ভূইয়া, 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন মাদারীপুর প্রেসক্লাবের সিনিয়র  সহ-সভাপতি ও একুশ দর্পন পত্রিকার সম্পাদক  সাংবাদিক শফিক স্বপন, পাশে আছি মাদারীপুরের সভাপতি জনাব বায়জিদ মিয়া।

অনুষ্ঠানটি পরিচালনা করেন তারুণ্যের প্রভাতের সভাপতি আব্দুল্লাহ আল জুবায়ের,সাধারণ সম্পাদক সাদিয়া আক্তার পিয়ানা ,সৌরভ হালদার সহ তারুণ্যের প্রভাতের দায়িত্বশীলগণ এবং সকল সদস্যবৃন্দ। 

অনুষ্ঠানটিতে প্রায় ৫০ জন ভলান্টিয়ার অংশগ্রহণ করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর