দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হালুয়াঘাটে বিএনপির বিক্ষোভ

হালুয়াঘাট প্রতিনিধি | ১৪ জুন ২০২২, ০৭:০৯

সংগৃহীত

তেল, গ্যাস ও বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ময়মনসিংহের হালুয়াঘাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সোমবার দুপুরে হালুয়াঘাট নতুন বাস স্ট্যান্ড এলাকা থেকে বিএনপির নেতারা একটি মিছিল নিয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নতুন বাস স্ট্যান্ড এলাকায় গিয়ে বিক্ষোভ মিছিল শেষ হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্ত করে দেলের নেতাকর্মীরা।

এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা পৌরশহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় এসে জমায়েত হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, এ সরকার দ্রব্যমূল্য বৃদ্ধি করে লুটপাট করছে। দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সরকারের ব্যর্থতা প্রমাণ হয়েছে। দ্রব্যমূল্যের এই ঊধ্বর্গতি রোধ করতে না পারলে সরকারকে ক্ষমতা ছেড়ে দেওয়ার হুশিয়ারী দিয়েছে নেতাকর্মীরা। এসময় তারা আরো বলেন, এই অবৈধ সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।

 এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আনোয়ার হোসেন মেম্বার,উপজেলা যুবদলের আহবায়ক সাজ্জাত হোসেন হীরা, যুব নেতা তরিকুল ইসলাম চঞ্চল, ফয়সাল,নোমান,লেফাজ,লাভিন প্রমুখ ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা