ডেমরায় এসএসসি-২০২২ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

সালে আহমেদ,ডেমরা | ১২ জুন ২০২২, ০০:২৩

সংগৃহীত

ডেমরায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ও স্বনামধন্য ডগাইর রুস্তম আলী স্কুলের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

১১ জুন (শনিবার) সকাল ১১ টায় ডেমরার ডগাইর রুস্তম আলী স্কুলের অডিটোরিয়াম প্রাঙ্গনে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান কাজীর সার্বিক ব্যবস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মতিন সাউদ। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অত্র প্রতিষ্ঠানের দাতা সদস্য মোঃ মোবারক হোসেন সাউদ,প্রতিষ্ঠাতা সদস্য মোঃরওশন আলী,অভিভাবক সদস্য মোঃ করিম মুন্সি, দাতা সদস্য মোঃ শহিদুজ্জামান, সংরক্ষিত মহিলা সদস্য শিউলি ভূইয়া, কো-অপ্ট সদস্য এ্যাড.নার্গিস আক্তার

এসএসসি পরীক্ষার্থীর বিদায় উপলক্ষ্যে আয়োজিত দোয়া অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষার্থীরা তাদের স্মৃতি ধরে রাখতে বিভিন্ন শিক্ষনীয় এবং শিক্ষা উপকরণ উপহর হিসেবে দেয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মুজিবুর রহমান কাজী বলেন, যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত। তাই তিনি ছাত্র-ছাত্রীদের সু-শিক্ষায় শিক্ষিত হওয়ার আহবান জানান। তিনি বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে আরও বলেন, তোমরায় দেশের ভবিষ্যৎ। তোমরা ভালভাবে লেখাপড়া করে দেশের জন্য কাজ করবে। দেশের উন্নয়নে অংশগ্রহণ করবে। তোমরা শিক্ষিত হয়ে, যেমনটি চাইবে, তাই হবে। মানুষের মত মানুষ হয়ে দেশ ও মানুষের সেবায় কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

 প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর মতিন সাউদ বলেছেন,আজকের শিক্ষার্থীরা হলো আগামী দিনের ভবিষ্যত। শিক্ষার্থীদের আগামী দিনে নেতৃত্ব দেয়ার যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।আর শিক্ষকদেরই সে মহান দায়িত্ব পালন করতে হবে।বর্তমান প্রজন্মের ছাত্র- ছাত্রীদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।শিক্ষার্থীদের প্রতি সজাগ দৃষ্টি রাখার জন্য অবিভাবকদের প্রতি ও উদাত্ত আহ্বান জানান কাউন্সিলর।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব