পরীক্ষার জন্য চাপ দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি | ১০ জুন ২০২২, ০৯:০৭

সংগৃহীত

চুয়াডাঙ্গায় পরীক্ষায় অংশ নিতে চাপ দেয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ইয়ামিন হোসেন (১৪) নামে এক কিশোর। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার সড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। কিশোর ইয়ামিন সড়াবাড়িয়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে এবং সড়াবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, ইয়ামিন স্কুলের অর্ধবার্ষিক পরীক্ষা দিচ্ছিল। আগের কয়েকটি পরীক্ষা ভালো না হওয়ায় সে বৃহস্পতিবার পরীক্ষা দিতে যায়নি। এ নিয়ে তার মা একটু বকাঝকা করে এবং পরীক্ষা দিতে যেতে বলে। এতে অভিমানে সে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। 

দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) এসএম আমানুল্লাহ বলেন, ‘মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে আছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব