সাংবাদিক ফজলে এলাহী’র নিঃশর্ত মুক্তির দাবীতে বান্দরবানের মানববন্ধন

বান্দরবান প্রতিনিধি | ৮ জুন ২০২২, ২৩:৩৩

সংগৃহীত

সারাদেশে সাংবাদিক নির্যাতন- নিপীড়ন ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ দৈনিক কালের কণ্ঠ ও এনটিভি রাঙ্গামাটি জেলার প্রতিনিধি সাংবাদিক ফজলে এলাহী’র নিঃশর্ত মুক্তির দাবীতে বান্দরবানের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৮ জুন সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে জেলা কর্মরত সাংবাদিকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনু, সাধারণ সম্পাদক মিনারুল হক, বান্দরবান প্রেস ইউনিটের সভাপতি আলাউদ্দিন শাহরিয়ার, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আল ফয়সাল বিকাশ।

মানববন্ধনে বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে পাহাড়ে সাংবাদিক কমল সৈনিক ফজলে এলাহীকে অন্যায়ভাবে জেল হাজতে পাঠানো হয়েছে। তাঁর অপরাধ তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করেন, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে কথা বলতেন। তাই আমরা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের জোর দাবি পাশাপাশি তাঁর মুক্তির দাবি জানাচ্ছি।

মানববন্ধনে ভোরের কাগজ প্রতিনিধি মংসানু, আরটিভি প্রতিনিধি সাফায়েত, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে প্রতিনিধি মংখিং, সহ জেলা কর্মরত প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ৭ জুন মঙ্গলবার সন্ধ্যায় ২০২১ সালে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় ফজলে এলাহীকে গ্রেফতার করে রাঙ্গামাটির কোতয়ালি থানা পুলিশ।



 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
জনপ্রিয় খবর