পিরোজপুরে শিক্ষিকার বাড়িতে দিন দুপুরে চুরি

মোঃ শফিকুল ইসলাম, পিরোজপুর  | ৭ জুন ২০২২, ০৭:৪৭

সংগৃহীত

পিরোজপুরের ভান্ডারিয়ায় এক শিক্ষিকার বাড়িতে দিন দুপুরে চুরির ঘটনা ঘটেছে। ঘরের আলমারি ও ওয়ারড্রোপ ভেঙ্গে নিয়ে গেছে নগদ টাকা ও স্বর্ণালংকার। 

গত শনিবার (৪জুন) দুপুরে উপজেলার দক্ষিণ শিয়ালকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর দিশেহারা পুরো পরিবার।

 শিক্ষিকা বিউটি আক্তার জানান, সে হেতালিয়া মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক ও ক্যাশিয়ার হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। ঘটনার দিন তিনি সকাল ৯ টায় বিদ্যালয়ে চলে যান এবং তার স্বামী একই সময়ে 

বাজারে যাওয়ার জন্য বের হয়।দুপুর দেড়টার সময় তাঁর স্বামী ব্যবসায়ী ওবায়দুল হক বাড়িতে এসে দেখেন ঘরের দরজার তালা ভাঙ্গা। ঘরের ভিতরে 

সবকিছু এলোমেলো। খবর পেয়ে ছুটে এসে দেখেন ঘরে থাকা ১২ ভরি স্বর্ণালংকার, ১০ ভরি রুপার অলঙ্কার, নগদ দুই লক্ষ টাকা ও একটি মোবাইল ফোনসহ কয়েকটি মূল্যবান মালামাল নেই। 

এসময় ৯৯৯ ফোন করে জানানো হলে ঘটনাস্থল পরিদর্শন করে ভান্ডারিয়া থানা পুলিশ।

দক্ষিণ শিয়ালকাঠি গ্রামের খেয়াঘাট সংলগ্ন ওই তিন তলা বাড়ির দ্বিতীয় তলায় ২০১৮ সাল থেকে ভাড়ায় থাকেন তিনি। খবর পেয়ে বাড়ির মালিক আবুল হোসেন সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখতে টেকনিশিয়ান নিয়ে এসে দেখেন সিসিটিভির ক্যবেল তার কাটা। এসময়ে তিনি সাংবাদিকদের উপস্থিতির কারণে ক্ষোভ প্রকাশ করেন।

ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুমুর রহমান বিশ্বাস জানান, চুরির ঘটনায় শিক্ষিকার লিখিত অভিযোগে ভিত্তিতে মামলা নেয়া হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব