সন্ধ্যায় নিখোঁজ যুবক,সকালে পুকুরে মিলল লাশ

নোয়াখালী প্রতিনিধি | ৩ জুন ২০২২, ২৩:৪৮

সংগৃহীত

নোয়াখালীর কবিরহাট উপজেলায় নিখোঁজের ১২ঘন্টা পর এক যুবকের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

নিহত মো.শাহীনুর রহমান সোহেল (৪২) উপজেলার বাটইয়া ইউনিয়নের মেস্ত্রী বাড়ির মৃত মোখলেছুর রহমানের ছেলে।

শুক্রবার (৩ জুন) সকাল ৬টার দিকে উপজেলার উপজেলার ৭নং বাটইয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের মেস্ত্রী বাড়ির পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কবিরহাট থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন,গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে সোহেলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর বাড়ির লোকজন শুক্রবার সকালে ফজরের নামাজ পড়তে উঠলে পুকুরে সোহেলের মরদেহ ভাসতে দেখে উদ্ধার। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।  

এসআই আরো জানান, নিহতের স্বজনেরা জানায় সোহেল আগে থেকেই মৃগী রোগে আক্রান্ত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সন্ধ্যায় মুখ-হাত ধুতে গিয়ে মৃগী রোগে আক্রান্ত হয়ে পুকুরের পানিতে ডুবে মারা গেছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় বেলা ১১টার দিকে জানাজা শেষে পরিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
জনপ্রিয় খবর