যুবতীর অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি,যুবক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি | ১ জুন ২০২২, ১৮:১২

সংগৃহীত

নোয়াখালীর সদর উপজেলায় যুবতীর অশ্লীল ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় আসামির দেহ তল্লাশী করে ৩টি মোবাইল ও ১৩ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃত আব্দুল কাদের ওরফে কবির (৪০) উপজেলার ৪নং কাদির হানিফ ইউনিয়নের মৃত আলী বাহারের ছেলে।

বুধবার (১ জুন) সকালে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে গতকাল মঙ্গলবার ৩১ মে সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার কাদির হানিফ ইউনিয়নের কাদির হানিফ গ্রামের নুরুল আমিনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।    

বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। তিনি বলেন,গত ২২ মে ভুক্তভোগী যুবতী এসপি বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগে উল্লেখ করা হয়, প্রতারণার মাধ্যমে কবির তাকে বিয়ে করা ও তার ছোট ভাইকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁর থেকে ১১ লক্ষ ৮০ হাজার টাকা হাতিয়ে নিয়ে যায়। পরে টাকা ফেরত দেওয়ার প্রলোভন দেখিয়ে কবির তার ব্যবহৃত মোবাইলে ভিকটিমের অশ্লীল ভিডিও চিত্র ধারণ করে। পরবর্তীতে ভিকটিম টাকা ফেরত চাইলে ভিকটিমের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি প্রদর্শন সহ আরো টাকা দাবি করে কবির।

এসপি আরো জানায়, এ ঘটনায় ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে সুধারাম মডেল মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা