মাগুরায় চোরাই মোটরসাইকেল ও বাইসাইকেলসহ ১৪ সদস্য আটক

মাগুরা প্রতিনিধি | ৩০ মে ২০২২, ০৯:৪১

সংগৃহীত

মাগুরায় চোরাই ০৬টি মোটরসাইকেল ও ০৬টি বাইসাইকেলসহ আন্তজেলা চোর চক্রের ১৪ সদস্যকে আটক করেছে মাগুরা সদর থানা পুলিশ। উদ্ধারকৃত মটরসাইকেলের বাজার মূল্য প্রায় ১০লক্ষ টাকা।

 রবিবার বিকালে মাগুরা সদর থানার সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে মাগুরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুল হাসান জানান, সম্প্রতি মাগুরায় কয়েকটি মটরসাইকেল চুরির ঘটনায় দুটি মামলা হয়। অভিযোগের সূত্র ধরে শনিবার রাতে মাগুরা সদরের পাজাখোলা নামকস্থান হতে একটি মোটরসাইকেলসহ নাজমুল হাসান মুন্নাকে গ্রেফতার করে পুলিশ। পরে মুন্নার দেয়া স্বীকারোক্তি অনুসারে রাতে মাগুরার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরো পাঁচটি চোরাই মটরসাইকেল ও ছয়টি বাইসাইকেল সহ ১৩ জন চোর চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়।

চুরির সাথে জড়িত গ্রেফতারকৃতরা হলেন, মাগুরা মহম্মদপুর উপজেলার কানুটিয়া গ্রামের লালন ফকিরের ছেলে মনিরুল ইসলাম মাজেদ, একই থানার নিখরহাটা গ্রামের খবির মোল্যার ছেলে শওকত হোসেন, দূর্গাপুর গ্রামের ইউনুস আলীর ছেলে তুহিন হোসেন, মাগুরা সদর উপজেলার সাজিয়াড়া গ্রামের মোশাররফ মোল্যার ছেলে জুয়েল রানা, ডেফুলিয়া গ্রামের মহর আলীর ছেলে ইব্রাহিম হোসেন শাকিল, শহরের বাটিকাডাঙা গ্রামের সেলিম শিকদারের ছেলে সাগর শিকদার, সত্যপুর গ্রামের নায়েব আলীর ছেলে এনামুল হোসেন তামিম, নিজনান্দুয়ালী গ্রামের রবিউল ইসলাম, একই এলাকার আলম শেখের ছেলে সালাম শেখ, পারনান্দুয়ালী গ্রামের ইয়াকুব শেখের ছেলে রেজাউল ইসলাম, একই গ্রামের কালু শেখের ছেলে শহিদুল ইসলাম, আঠারখাদা গ্রামের আক্কাস বিশ্বাসের ছেলে এনামুল বিশ্বাস, এছাড়া যশোর জেলার ঘোপ এলাকার মৃত শুকুর মোল্যার ছেলে আবুল বাশার মোল্যা।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকা থেকে মটরসাইকেল ও বাইসাইকেল চুরি করে পার্শ্ববর্তী নড়াইল, ফরিদপুর, মাদারিপুর, যশোর, ঝিনাইদহে বিক্রি করে আসছিলো। আটককৃতদের বিরুদ্ধে চুরির মামলা দিয়ে কোটে প্রেরন করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, এসময় মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ নাসির হোসেন উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব