পুরুষ সেজে চাচিকে ভাগিয়ে বিয়ে করলেন তরুণী!

রাজশাহী প্রতিনিধি | ২৮ মে ২০২২, ১০:৫৫

সংগৃহীত

পুরুষ সেজে দূর সম্পর্কের এক চাচিকে ভাগিয়ে ঢাকায় নিয়ে বিয়ে করেছেন ২২ বছর বয়সী এক তরুণী। ১০দিন পর জানা গেছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার এই তরুণীর আসল পরিচয়।

গত বৃহস্পতিবার রাতে গোদাগাড়ীতে ফিরে আসেন তারা। আজ শুক্রবার দুপুরে পুলিশ তাদের থানায় নিয়ে যায়। আজব এ ঘটনায় পুলিশ ও স্থানীয়রা হতবাক!

পুরুষ সাজার পর ওই তরুণী নিজের নাম রাখেন ফাহিম। তারপর ১৯ বছর বয়সী ওই চাচির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। ফাহিম নামধারী তরুণী বিয়ের পর কৃত্রিম পুরুষাঙ্গ ব্যবহার করায় চাচি বিষয়টি এতোদিন টের পাননি বলে দাবি করেছেন। 

স্থানীয়রা জানিয়েছে, এ তরুণী সাত মাস আগে স্বামীর কাছ থেকে তালাক নেন। ওই সংসারে তার দেড় বছর বয়সী এক মেয়ে রয়েছে। বিবাহ বিচ্ছেদের পর হঠাৎ তিনি নিজের মধ্যে পরিবর্তন আনেন। নিজেকে পুরুষ হিসেবে নতুন করে পরিচয় দেন এবং প্যান্ট-শার্ট পরতে শুরু করেন। ছেলেদের মতো ছোট করে চুলও কাটেন। এরপর দূর সম্পর্কের ওই চাচির সঙ্গে গড়ে তোলেন ভালোবাসার সম্পর্ক। ফাহিম নামধারী এই তরুণীর প্রেমের টানে চাচিও নিজের স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটান। তবে ওই সংসারে তার কোনো সন্তান নেই। 

রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ঘটনাটি আজব হলেও গুজব নয়। জিজ্ঞাসাবাদে তাদের কথা ও কাজের কোনো মিল পাওয়া যাচ্ছে না। এদের এমন বিচিত্র সম্পর্ক আইনের কোনো ধারার মধ্যেও আনা যাচ্ছে না। তাই ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে একটি সাধারণ ডায়েরি করে তার ভিত্তিতে ফাহিম নাম ধারণ করা তরুণীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার কথিত চাচিকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব