১৪৪ ধারা ভঙ্গ করে কলেজ মাঠে বৈশাখী মেলা; বিপাকে পরীক্ষার্থীরা

আনোয়ার হোসেন আকাশ, ঠাকুরগাঁও | ১২ মে ২০২২, ০০:৩৪

প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে ১৪৪ ধারা ভঙ্গ করে গত সোমবার (৯ মে) ১০ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেছে মেলা কমিটি।

খোঁজ নিয়ে জানা যায়, রাণীশংকৈল ডিগ্রি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের পরীক্ষা গত ০৪/০৪/২২ ইং তারিখে শুরু হয়ে আগামী ২৫/০৫/২২ ইং তারিখে শেষ হওয়া কথা। কিন্তু পরীক্ষা শেষ হতে না হতেই সে মাঠে মেলা কমিটির লোকজন ১৪৪ ধারা ভঙ্গ করে আয়োজন করেছে বৈশাখী মেলা। একদিকে যেমন মেলা কমিটি আইন ভঙ্গ করেছে অপরদিকে পরীক্ষার্থীরা পড়েছে বিপাকে।

তবে সচেতন ব্যক্তিরা বলছেন, পৌরসভা এলাকায় অনেক ফাঁকা মাঠ রয়েছে। বির্তক না করে সে জায়গাগুলিতে মেলা বসাতে পারতো মেলা কমিটি। এদিকে কলেজ মাঠে মেলা বসানোর ফলে রাস্তায় সবসময় যানজট লেগেই রয়েছে ফলে শিক্ষার্থী সহ সাধারণ মানুষের দূর্ঘটনা হওয়ার আশংকা রয়েছে।

রাণীশংকৈল ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ জামাল উদ্দীন গানের সুর দিয়ে বলেন- ‘চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছুই ছিলো না।’

মেলা কমিটির সভাপতি তাজুল ইসলামের কাছে মেলার অনুমতি আছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা ডিসি স্যারের কাছে গিয়েছিলাম তিনি লিখিত ভাবে না দিলেও মৌখিক ভাবে অনুমতি দিয়েছেন।
মেলা কমিটির সম্পাদক সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী বলেন, আমরা দুই যুগেরও বেশি সময় ধরে মেলা করে আসছি এটা তো বাণিজ্যিক মেলা না সাংস্কৃতিক মেলা। এই মেলা চালাতে ডিসি মহোদয় মৌখিক ভাবে অনুমতি দিয়েছেন।

রাণীশংকৈল থানার অফিসার ইনর্চাজ বলেন- বৈশাখী মেলা নিয়ে আমার কোন বক্তব্য নেই এগুলো ইউএনও সাহেব ভালো জানেন।

উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভকে মেলা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘দিনের বেলায় মেলা বন্ধ রেখে পরীক্ষা চলবে। সমস্যা কিছু হবেনা।’

জানতে চাইলে রাণীশংকৈল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক বলেন, মেলা পরিচালনার জন্য ডিসি’র মৌখিক অনুমতি আছে। তবে যেদিন পরীক্ষা চলবে সেদিন ১৪৪ ধারা শতভাগ বলবৎ থাকবে।

একদিকে ডিগ্রি পরীক্ষা চলমান আবার ঐ মাঠেই বৈশাখী মেলা ১৪৪ ধারা তো জারি আছেই একজন জেলা প্রশাসক হিসেবে আপনার প্রতিক্রিয়া কি? আপনার চোখে কিভাবে দেখছেন? জানতে চাইলে জেলা প্রশাসক মাহবুবুর রহমান মুঠোফোনে বলেন, ১৪৪ ধারা নিদির্ষ্ট সময়ের জন্য জারি থাকে যখন পরীক্ষা চলবে তখন সাধারন মানুষ সেখানে প্রবেশ করতে পারবে না। পরীক্ষার সময় এবং মেলার সময় ভিন্ন। পরীক্ষার সময় যেভাবে ১৪৪ ধারা জারি থাকে সে নিয়মেই চলবে। লিখিত অনুমতি দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি এড়িয়ে যান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর