বাগেরহাটে র‍্যাবের হাতে চোরচক্রের প্রধান মতি গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি | ৬ এপ্রিল ২০২২, ১০:২৪

ছবিঃ সংগৃহীত

বাগেরহাটে চোরচক্রের প্রধান মো. হিরন ডাকুয়া ওরফে মতিকে (৪২) গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার গভীর রাতে বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে চোরচক্রের প্রধান মতিকে গ্রেফতারের পর সকালে ফকিরহাট থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

গ্রেফতারকৃত মতি বাগেরহাটের ফকিরহাট উপজেলার সুন্দরঘোনা গ্রামের রশিদ ডাকুয়ার ছেলে।

র‌্যাব-৬ জানায়, গত ১৫ জানুয়ারী ফকিরহাট উপজেলার খাজুরা গ্রাম থেকে রাতের আঁধারে এক কৃষকের ৬০ হাজার টাকা মূল্যের একটি গরু চুরি হয়। এঘটনার পর র‌্যাব-৬ ছায়া তদন্ত শুরু করে ও অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রাখে।

এই গরু চুরির মূলহোতা বাগেরহাটে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে চোরচক্রের প্রধান মতিকে গ্রেফতার করা হয়। মতি দীর্ঘদিন ধরে ডাকাতি, চুরি, ছিনতাই ও চাঁদাবাজির মাধ্যমে এলাকায় ত্রাস সৃষ্টি করেছে।

মতির নামে বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, ছিনতাই ও চাঁদাবাজির একধিক মামলা রয়েছে বলে জানায় র‌্যাব । 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা