শিক্ষকদের গোপন কিছু দেখে ফেলায় ছাত্রকে খুন!

সময় ট্রিবিউন | ৭ মার্চ ২০২২, ০২:০২

মাশরাফি

চট্টগ্রামের বোয়াখালীতে মাদ্রাসা থেকে মাশফিক নামে এক শিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার দুই শিক্ষকসহ তিনজনকে আটক করা হয়েছে।

শনিবার ( ৫ মার্চ) পশ্চিম চরণদ্বীপ ইউনিয়নের অছিউর রহমান হেফজ খানার দ্বিতীয় তলার স্টোর রুম থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মাশফিকের বড় ভাই ইমতিয়াজ মালেকুল মাজেদ জানান, পাঁচ মাস আগে চট্টগ্রামের বোয়ালখালীর চরণদ্বীপ এলাকার আল্লামা শাহ অছিয়র রহমান মাদ্রাসার হেফজখানায় মাশফিকের ভর্তি করানো হয়। শনিবার সকালে মাদ্রাসা থেকে সে পালিয়েছে বলে জানান এক শিক্ষক। খোঁজাখুজির এক পর্যায়ে ওই মাদ্রাসার দ্বিতীয় তলার স্টোর রুমে থেকে শিশুটির মরদেহ দেখতে পান শিক্ষক-শিক্ষার্থীরা। মাদ্রাসার শিক্ষকদের গোপন কোনো কিছু দেখে ফেলায় মাশফিককে হত্যা করা হতে পারে বলে ধারণা ভাইয়ের।ঘটনার পরই স্বজনরা মাদ্রাসাটি থেকে শিক্ষার্থীদের নিয়ে যায়।

 এ সময় অপর এক শিক্ষার্থীর বাবা জানান, মাদ্রাসার শিক্ষার্থীদের ওপর শিক্ষকরা অমানবিক নির্যাতন চালান। তার ছেলেকে মেরেও একই অবস্থা করা হয়েছিল বলে জানান তিনি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, খবর পেয়ে পুলিশ মাশফির গলাকাটা মরদেহ উদ্ধার করে। লাশের সুরতহাল করে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর