একমাত্র বাঘিনীর মৃত্যুতে বাঘ শূন্য রংপুর চিড়িয়াখানা

সময় ট্রিবিউন | ৬ ফেব্রুয়ারী ২০২২, ০৯:০৬

রংপুর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানার একমাত্র বাঘিনী ‘শাওন’-ফাইল ছবি

একমাত্র বাঘিনী ‘শাওন’র মৃত্যুতে এখন বাঘ শূন্য হয়ে পড়ল রংপুর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানা। চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি বার্ধক্যজনিত কারণে বাঘিনীর মৃত্যু হয়েছে।

চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর আম্বর আলী জানান, শুক্রবার (০৪ ফেব্রুয়ারি) রাত সাড় ১০টার দিকে খাঁচাবন্দি থাকা অবস্থায় তার মৃত্যু হয়।   

বার্ধক্যজনিত কারণে শাওনের মৃত্যু হয়েছে দাবি করে তিনি বলেন, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বাঘিনীটি মারা গেলে ওই রাতেই ময়নাতদন্ত শেষে চিড়িয়াখানার ভেতর পরিবেশসম্মতভাবে সেটিকে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

গত এক মাসে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একটি ১টি বাঘ, ১১টি জেব্রা এবং একটি সিংহীর মৃত্যুর ঘটনায় যখন দেশব্যাপী আলোচনা সমালোচনা তখন দেশে দুটি সরকারি চিড়িয়াখানার মধ্যে একটি রংপুরের এই চিড়িয়াখানার একমাত্র বাঘিনীর মৃত্যুর সংবাদ এলো।

আম্বর আলী বলেন, বার্ধক্যের কারণে বাঘিনীর মৃত্যু হয়েছে। বাঘ সাধারণত ১৫ থেকে ১৬ বছর পর্যন্ত বাঁচে।  

তিনি জানান, সরকারি এই চিড়িয়াখানায় একটি মাত্র বাঘিনী ছিল। ২০০৩ সালের ৩০ জুন শাওন নামে এই বাঘিনীর জন্ম হয়েছিল ঢাকার মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়। সে হিসাবে তার বয়স হয়েছিল প্রায় ১৮ বছর ৭ মাস। ২০১০ সাল থেকে রংপুর চিড়িয়াখানায় তাকে সঙ্গীহীনভাবে খাঁচাবন্দী রাখা হলেও শেষ পর্যন্ত তাকে সুস্থ-সবলই দেখা গেছে। 

তবে আবার কবে নাগাদ চিড়িয়াখানায় দর্শনার্থীদের জন্য বাঘ আনা হবে সে বিষয়ে কোন জানাতে পারেননি চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর আম্বর আলী।

উল্লেখ্য, ১৯৮৯ সালে গড়ে ওঠা রংপুর চিড়িয়াখানাটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় ১৯৯২ সালে। প্রায় ২২ একর জমির ওপর প্রতিষ্ঠিত এই চিড়িয়াখানাটিতে ৩৩ প্রজাতির ২৬০টি প্রাণী রয়েছে। এর মধ্যে সিংহ, বাঘ, জলহস্তী, হরিণ, অজগর সাপ, ইমু পাখি, উটপাখি, বানর, কেশওয়ারি, গাধা, ঘোড়া, ভাল্লুক উল্লেখযোগ্য।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব