বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবে ৫ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ১ ফেব্রুয়ারী ২০২২, ০০:৪৯

চাঁদপুরের ডাকাতিয়া নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় মাটিবাহী ট্রলারডুবিতে ৫ জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকাজে ব্যস্ত পুলিশ ও ফায়ার সার্ভিসের দল-ছবি: সংগৃহীত

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় মাটিবাহী ট্রলার ডুবে পাঁচজনের মৃত্যু হয়েছে।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রশিদ জানান, সোমবার সকালে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের মোমিনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

পুলিশ এ ঘটনায় ধাক্কা দেওয়া বালুবাহী বাল্কহেড ইকবাল-১ জব্দ করেছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে পুলিশ জানায়।

দুর্ঘটনা মারা যাওয়া পাঁচজন হলেন-মোবারক হোসেন (৩৬), আল আমিন (৩৫), নাসির উদ্দিন (৩২), কালা (৩৫) ও আউয়াল মাঝি (৫০)। তাঁদের সবার বাড়ি কুমিল্লার মুরাদনগর ও তিতাস এলাকায়। তাঁদের চারজনের লাশ ঘটনাস্থলে আছে। আর একজনের লাশ চাঁদপুর সদর হাসপাতালে রাখা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল সাতটার দিকে মৈশাদী এ এম এস ব্রিক ফিল্ডের মাটিবাহী একটি ট্রলার মাটি নিয়ে যাওয়ার পথে বালুবাহী বাল্কহেডের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রলারটি ডাকাতিয়া নদীতে ডুবে যায়। এ সময় মাটিবাহী ট্রলারে থাকা ১১ আরোহীর মধ্যে ৬ জন সাঁতরে তীরে উঠে প্রাণে রক্ষা পান। কিন্তু পাঁচজন নদীতে ডুবে প্রাণ হারান।

খবর পেয়ে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল বেলা ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করে। ট্রলারে থাকা তিনজনের লাশ উদ্ধার করা হয়। এর আগে স্থানীয় লোকজনের সহায়তায় দুজনকে উদ্ধার করা হলেও একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। অপরজনকে হাসপাতালে নেওয়ার সময় পথে তাঁর মৃত্যু হয়।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব