নীলফামারীতে ট্রেনের ধাক্কায় তিনজনের মৃত্যু

সময় ট্রিবিউন | ২৭ জানুয়ারী ২০২২, ০০:৪৪

নীলফামারী সদরের দারোয়ানী এলাকায় লেভেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার তিন আরোহীর মৃত্যু হয়েছে-ছবি সংগৃহীত

নীলফামারী সদরের দারোয়ানী এলাকায় লেভেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার তিন আরোহীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

সদর থানার ওসি আবদুর রউফ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খুলনা থেকে চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ওই লেভেল ক্রসিংয়ে পৌঁছানোর আগে আগে উত্তরা ইপিজেডের শ্রমিকদের বহনকারী একটি অটোরিকশা রেললাইনে উঠে পড়ে। ট্রেনের ধাক্কায় সেটি বেশ কিছুটা দূরে ছিটকে পড়ে।

নীলফামারী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিয়ারাজ উদ্দিন বলেন, ট্রেনের সঙ্গে সংঘর্ষে শেফালী বেগম (৩৫) নামের এক নারী শ্রমিক ঘটনাস্থলেই মারা যান।

এলাকাবাসীর সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা আরও সাতজনকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিলে রোমানা (৩৫) ও সাহেরা (৩৫) নামের আরও দুই নারীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত বাকি ৫ জনকে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব