ট্রেনে কাটা পড়ে নিহত ৩

সময় ট্রিবিউন | ২৫ জানুয়ারী ২০২২, ০২:৩৮

ট্রেনে কাটা পড়ে মৃত্যু-প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে ৩ জন নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর-হাজীর মোড়ে ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন।

নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আলীনগর এলাকার মৃত রইচ উদ্দিনের ছেলে মেহের আলী (৫০), আলীনগর-ভূতপুকুর এলাকার মৃত গরিবুল্লাহর ছেলে ফুলচান আলী ও সদর উপজেলার ঝিলিমের আমানুল্লাহর ছেলে নাইমুল ইসলাম। নিতহরা সবাই মাছ ব্যবসায়ী। মাছ বিক্রি করে তারা ভটভটিতে করে ফিরছিলেন।

পুলিশ জানায়, নির্ধারিত সময়ে চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায় রাজশাহী মেইল ট্রেন। স্টেশন থেকে কয়েক শ মিটার দূরেই আলীনগর-হাজীর মোড়ে রাস্তা পার হওয়া ভটভটির সঙ্গে সংঘর্ষ হয় ট্রেনের। এ সময় ট্রেনে কাটা পড়ে ভটভটিতে থাকা তিনজনই ঘটনাস্থলেই মারা যান।

চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. ওবাইদুল্লাহ বলেন, নির্ধারিত সময়েই ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে গেছে। ছেড়ে যাওয়ার কয়েক মিনিট পরেই এই দুর্ঘটনা ঘটেছে। ট্রেনের নিচে লাশ পড়ে থাকায় দীর্ঘ সময় ট্রেন সেখানেই দাঁড়িয়ে ছিল। পরে লাশ সরানো হলে ৯টা ১৭ মিনিটের দিকে ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়।

ঘটনার পর চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ চাঁপাইনবাবগঞ্জ জিআরপি পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব