শেরপু‌রে বণ্যপ্রাণী তক্ষকসহ আটক এক

শেরপুর প্রতিনিধি | ১৫ জানুয়ারী ২০২২, ০৫:৪৫

ছবিঃ সংগৃহীত

শেরপুরে একটি জীবিত তক্ষকসহ একজনকে আটক করেছে র‌্যাব-১৪।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) জেলার নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের উত্তরবন্দ কন্যাডুবী গ্রামে অভিযান চালিয়ে তক্ষকসহ একজনকে আটক করা হয়। পরে শুক্রবার (১৪ জানুয়ারি) দুপু‌রে তাকে গ্রেপ্তার দেখিয়ে শেরপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তির নাম সাইদুল ইসলাম (৩৫)। তিনি উপজেলার সমুশচূড়া গ্রামের মৃত আবু বক্করের ছেলে।

র‌্যাব জানায়, গোপন খবরে র‌্যাব-১৪ জামালপুর, সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মৃণাল কান্তি সাহার নেতৃত্বে অভিযান চালায়। উদ্ধারকৃত তক্ষকটির আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।

মৃণাল কান্তি সাহা জানান, দীর্ঘদিন ধরে সাইদুল ইসলাম শেরপুরের বিভিন্ন স্থানে বন্যপ্রাণী তক্ষক বেচা-কেনা ও ও সরবরাহ করে আসছিলেন।

এবিষয়ে তার বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।

না‌লিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ বছির আহমেদ বাদল জানান, থানায় মামলা দায়েরের পর সাইদুলকে জেলহাজতে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা