বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ আহত ৩০

সময় ট্রিবিউন | ১৪ জানুয়ারী ২০২২, ১০:১৮

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল-ফাইল ছবি

কুমিল্লার নাঙ্গলকোটে বেলুন গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ৩০ জন আহত হয়েছে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফারুক জানান, বৃহস্পতিবার বিকেলে উপজেলার মৌকরা ইউনিয়নের বিরলি গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজন শিশুকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। গুরুতর আহত ব্যক্তিদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ব্যক্তিরা জানান, বিরলি গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন (৪০) নিজ বাড়ির উঠানে গ্যাস বেলুন বিক্রি করতেন। বিকেলে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়। সে সময় সেখানে উপস্থিত শিশুরা আহত হয়।

হাসপাতালে ভর্তি আহত ব্যক্তিরা হলেন, বেলুন ব্যবসায়ী আবুল কালামের ছেলে আনোয়ার হোসেন (৩৩), আনোয়ারের মেয়ে আফনান (৫), মরিয়ম (৭), বোন ফারজানা (১৭), আনোয়ারের সহযোগী ব্যবসায়ী ঝাটিয়াপাড়া গ্রামের আলী আকবরের ছেলে আবদুর রব (৩০), পৌরসভার নাওগোদা এলাকার মুসলিমুর রহমানের ছেলে আলমগীর (৩০), বিরুলী গ্রামের জাফরের মেয়ে উম্মে হাবিবা (৯), জসিমের ছেলে তুষার (৭), ফারুকের ছেলে রায়হান (১২), আবুল কালামের ছেলে বাছির (১৬), মাঈন উদ্দিনের ছেলে মাসুদ (১২), সেলিমের মেয়ে নিসু (১২), তার ছেলে সম্রাট (১০), শাহীনের মেয়ে শারমিন আক্তার (৫), আবদুল হালিমের ছেলে নাঈম (১৩), আবদুল কাদিরের স্ত্রী নাছরিন (৩৫), শাহাবুদ্দিনের ছেলে সবুজ (১১), সাইফুলের মেয়ে নুরুন্নাহার (৯) ও রতনের মেয়ে জান্নাত (৯)।

যোগাযোগ করলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানানো হয়, গ্যাস বিস্ফোরণে আহত ১০ জনের বেশি শিশুকে এ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর