হাতিয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কিশোর নিহত

নোয়াখালী প্রতিনিধি | ১০ জানুয়ারী ২০২২, ০৫:৫৭

ছবিঃ সংগৃহীত

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. সম্পদ (১৮) নামের এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় দুজন আরোহী আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শনিবার (৮ জানুয়ারি) রাতে নিঝুমদ্বীপ ইউনিয়নের বন্দরটিলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. সম্পদ নিঝুমদ্বীপ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলাউদ্দিনের একমাত্র ছেলে। সে স্থানীয় একটি স্কুলের ৮ম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, নিঝুমদ্বীপ ইউনিয়নের বন্দরটিলা নামক স্থানে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় একটি মোটরসাইকেলের চালক মো. সম্পদ গুরুতর আহত হয়। স্থানীয়রা মোটরসাইকেলের চালক মো. সম্পদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিঝুমদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আফছার দিনাজ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সম্পদের মৃত্যু হয়। সে পরিবারের একমাত্র সন্তান হওয়ায় বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। সকল কার্যাবলী শেষ হলে সম্পদকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা