রেল ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা বাসে ট্রেনের ধাক্কা, নিহত ২

সময় ট্রিবিউন | ২৭ ডিসেম্বর ২০২১, ০৭:৩৫

ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া বাস। রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ১ নম্বর রেলগেট এলাকায়। ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর রেলগেট এলাকায় রেল ক্রসিংয়ে বাসে ট্রেনের ধাকায় দুজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। আহতদের গুরুতর অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

বর্তমানে ঢাকা-নারায়ণগঞ্জ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করেছেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেন নারায়ণগঞ্জ স্টেশনের দিকে যাচ্ছিল। নগরের ১ নম্বর রেলগেট এলাকায় লেভেল ক্রসিংয়ে নবাব সিরাজদৌল্লাহ সড়কের কালিরবাজার থেকে বাস টার্মিনাল যাচ্ছিল আনন্দ পরিবহনের একটি বাস। আনন্দ পরিবহনের বাসটি লেবেল ক্রসিংয়ের ওপর দাঁড়িয়ে থাকলে দ্রুতগতিতে ট্রেনটি বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়েমুচড়ে যায়। বাসের ভেতর থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। পাঁচজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন জানান, দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। একজনের একটি পা উদ্ধার করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা