হাবিপ্রবি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন ব্যবসায় শিক্ষা অনুষদ

মশিউর রহমান, হাবিপ্রবি প্রতিনিধি | ১৬ ডিসেম্বর ২০২১, ০১:৩২

ছবিঃ সংগৃহীত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ছাত্রদের জন্য 'স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ক্রিকেট টুর্নামেন্ট' এর ফাইনাল ম্যাচে আজ (১৫ ডিসেম্বর) বিজ্ঞান অনুষদকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্যবসায় শিক্ষা অনুষদ।

 সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে (স্কুল মাঠ) টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

খেলায় বিজ্ঞান অনুষদ ১০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৪ করে। এরপর ১০৫ রান তাড়া করতে নেমে ৭ উইকেট হাতে রেখেই বিজ্ঞান অনুষদকে হারিয়ে বিজয়ী হয় ব্যবসায় শিক্ষা অনুষদ। ফাইনাল ম্যাচে অর্ধশতক করে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছে ব্যবসায় শিক্ষা অনুষদের মারুফ হাসান।

বিজয়ী দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক মো: কুতুবউদ্দিন এবং অনুষদীয় শিক্ষকবৃন্দ।

এর আগে ছেলেদের ক্রিকেট টুর্নামেন্টেের উদ্ভোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান বলেন, 'হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিজয়ের মাসে নানা ধরণের কর্মসূচি হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীদের মেধা মনন তথা মানুষিক বিকাশের ক্ষেত্রে খেলাধুলার কোন বিকল্প নেই। এ ধরণের আয়োজন গুলো সফলভাবে শেষ করতে পারলে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল হবে। এক্ষেত্রে আমি শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সকলের সহযোগিতা কামনা করছি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা