ববিতে ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু

ববি প্রতিনিধি | ৪ নভেম্বর ২০২১, ০৩:৪৪

ছবিঃ সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রদান কার্যক্রম। বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এবং বরিশাল সিটি কর্পোরেশনের সহযোগিতায় ০৩ ও ০৪ নভেম্বর সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে শিক্ষার্থীদের কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রদান কার্যক্রম চলবে।

আজ ৩ নভেম্বর সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে এ কার্যক্রম শুরু হয়। আজ বুধবার প্রথম দিনে সিনোফার্মের ১ম ডোজ ভ্যাকসিন নিয়েছেন ২২৭ জন শিক্ষার্থী এবং ২য় ডোজ ভ্যাকসিন নিয়েছেন ৯২ জন শিক্ষার্থী। ১ম ও ২য় ডোজ নিয়ে মোট ৩১৯ জন শিক্ষার্থী নিয়েছেন করোনা ভ্যাকসিন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম, সহকারী প্রক্টর মো. মিজানুর রহমান, ড. মো. মাহফুজ আলম, মোঃ সানবিন ইসলাম, মো. মাজেদুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ তানজীন হোসেন, ডাঃ শাম্মী আরা নিপা, নিরাপত্তা কর্মকর্তা সানোয়ার পারভেজ লিটন, মেডিকেল এসিস্ট্যান্ট সৈয়দ বাহাউদ্দীনসহ বিসিসির কর্মকর্তা ও রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

এ কার্যক্রমের আওতায় ববির যে সকল শিক্ষার্থীরা এখনও কোভিড- ১৯ এর ভ্যাকসিন গ্রহণ করেনি তারা সহজেই রেজিস্ট্রেশনের মাধ্যমে ভ্যাকসিনের ১ম ও ২য় ডোজ গ্রহণ করতে পারবে। দুইদিনে প্রায় সাতশ শিক্ষার্থী রেজিস্ট্রেশনের মাধ্যমে ভ্যাকসিন গ্রহণ করতে পারছেন। কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রদানে বরিশাল বিশ্ববিদ্যালয়েকে সার্বিক সহোযোগিতা করায় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা