গুচ্ছ ভর্তি পরীক্ষা: হাবিপ্রবিতে আটক শিক্ষার্থী গেলেন কারাগারে

সময় ট্রিবিউন | ২৫ অক্টোবর ২০২১, ০৩:৪৮

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-ছবি: সংগৃহীত

গুচ্ছ ভর্তি পরীক্ষায় সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্নের সমাধান আদান-প্রদানের ঘটনায় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) কেন্দ্রে আটক হওয়া তাসনিয়া আকতার খুশবুকে (১৮) কারাগারে পাঠিয়েছে আদালত।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মামুনুর রশিদ জানান, রোববার (২৪ অক্টোবর) সকালে ‘বি' ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর পরীক্ষা অসাদুপায় অবলম্বন করায় তাকে আটক করা হয়। আটকের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়েরের পর তাকে পুলিশে সোপর্দ করা হয়।

খুশবু দিনাজপুর সদর উপজেলার কমলপুর এলাকার মোকাররম হোসেনের মেয়ে।

প্রক্টর বলেন, পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পরে বিশ্ববিদ্যালয়ের ড. এমএ ওয়াজেদ ভবনের ৩০৫ নম্বর কক্ষে একজন পরীক্ষার্থী মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তুলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রেরণ করছিলেন। বিষয়টি প্রথমে সাধারণ শিক্ষার্থীদের দৃষ্টিগোচর হলে তারা সংশ্লিষ্ট হল পরিদর্শক হিতেন্দু রায়কে অবহিত করেন। পরে মোবাইল ফোনসহ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে বিষয়টি স্বীকার করেন ওই ছাত্রী।

দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান,  আটক শিক্ষার্থীকে আদালতের মাধ্যমে ওই শিক্ষার্থীকে জেলহাজতে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা