জাবির হল খুলছে ১১ অক্টোবর, ক্লাস শুরু ২১ অক্টোবর 

জাবি প্রতিনিধি | ৩ অক্টোবর ২০২১, ২০:১৯

ছবিঃ সংগৃহীত

আগামী ১১ অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমুহ খুলে দেয়া হবে। শনিবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠক শেষে বিষয়টি সময় ট্রিবিউন কে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার।

তিনি বলেন, “শিক্ষার্থীদের কথা চিন্তা করে আগামী ১১ অক্টোবর থেকে হল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সকল শিক্ষার্থী কমপক্ষে এক ডোজ টিকা গ্রহণ করেছেন তারা ১১ অক্টোবর থেকে হলে উঠতে পারবেন।“

তিনি আরো বলেন, “হলে ওঠার পর ১০ দিন শিক্ষার্থীরা হলে অবস্থান করেই অনলাইনে ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরবর্তীতে অফলাইন-অনলাইন দুটোই চলবে।“

এর আগে গত ২৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল থেকে আবাসিক হলসমূহ আগামী ২১ অক্টোবর থেকে খুলে দেওয়ার সুপারিশ করা হয়।

সিন্ডিকেট মিটিংয়ের আগে দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে সাংবাদিক ও ছাত্র প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেন বিশ্ববিদ্যালয়ের প্রভোষ্ট কমিটি। এ সময় সাংবাদিক ও ছাত্র নেতারা ৫ অক্টোবরের মধ্যে হল খুলে দেয়ার দাবী জানান। ছাত্র প্রতিনিধিদের দাবীগুলো সন্ধ্যায় অনুষ্ঠিত সিন্ডিকেটে তুলে ধরার আশ্বাস দেন।

এদিকে হল খুললেও শিক্ষার্থীদের মানতে হবে স্বাস্থ্যবিধি। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় হলে প্রবেশের ক্ষেত্রে তাপমাত্রা পরিমাপের জন্য থাকবে থার্মাল স্কেনার, দেয়া হবে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক। হলে স্থাপন করা হয়েছে বেসিন ও বিশুদ্ধ পানির ফিল্টার।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা