পরিবহন ও হল ফি মওকুফ করলো কুবি প্রশাসন

তাসফিক আবদুল্লাহ, কুবি প্রতিনিধি | ৮ জুলাই ২০২১, ০৩:৫৯

ছবিঃ সংগৃহীত

শিক্ষার্থীদের দাবির মুখে করোনাকালীন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ও পরিবহন ফি মওকুফ করা হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোঃ আবু তাহের বলেন, আবাসিক ছাত্র-ছাত্রীরা করোনাকালে যতদিন হলে উঠতে পারবে না ততদিন পর্যন্ত আবাসিক হল ফি মওকুফ করা হয়েছে একই সাথে পরিবহন ফি ও মওকুফ করা হয়েছে।

তিনি আরও যুক্ত করেন পরিবহন ফি বছরে দেওয়া হয়, কেউ যদি দিয়ে থাকে তাহলে তারটা পরের বছরের সাথে যুক্ত হয়ে যাবে। অথবা যদি স্নাতকোত্তরের শিক্ষার্থী হয়, যার পরের বছর নেই, সেইক্ষেত্রে তার জামানতের টাকার সাথে ফেরত দেওয়া হবে।

করোনাকালিন একজন শিক্ষার্থীর পক্ষে আগের মত বিভাগের সহযোগী সংগঠন ফি, ল্যাব
ফি, হলসহ আনুষঙ্গিক ফি যা বিভাগভেদে তিন হাজার থেকে ছয় হাজার টাকা পরিশোধ করতে অনেকটাই হিমশিম খেতে হচ্ছে।

উল্লেখ্য, গত ১৪ জুন বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করে স্নাতকোত্তরের ভর্তি ফি ও হল ফি কমানোর দাবি জানান। একইসাথে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা