ইবিতে তিন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ 

নূর ই আলম, ইবি প্রতিনিধি | ২১ জানুয়ারী ২০২৪, ২১:০৪

ইবিতে তিন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সোস্যাল ওয়েলফেয়ার বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তিন শিক্ষার্থীকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। রবিবার (২১ জানুয়ারি) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের ঝালচত্ত্বরে এ ঘটনা ঘটে। বেলা ৩ টায় বিষয়টির সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর আবেদন করেছে আহত শিক্ষার্থীরা। 

 
আহত শিক্ষার্থীরা হলেন, সমাজকল্যাণ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের রিয়াজ হোসেন, মাহমুদ হাসান উৎস এবং বাদশা হোসেন। 
 
অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন, সমাজকল্যাণ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাঝারুল ইসলাম নাঈম, মারুফ আহম্মেদ, ইংরেজি ২০১৯-২০ বিভাগের মাসুদ, বাংলা বিভাগের তৌহিদ তালুকদার, আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের আহম্মেদ নিশান, ফলিত পুষ্টি ও প্রযুক্তি বিভাগের অলিউর ইসলাম। এছাড়া অজ্ঞাত ১০-২৫ জনের নাম উল্লেখ করেন ভুক্তভোগীরা। 
 
আহত শিক্ষার্থী রিয়াজ হোসেন বলেন, 'আমরা পরীক্ষা শেষ করে বাসের জন্য ঝালচত্ত্বরে অপেক্ষা করছিলাম। তখন পূর্বপরিকল্পিতভাবে লাঠিসোটা নিয়ে কিছু বুঝে ওঠার আগেই আমাদের উপর আক্রমণ করে। আমাদের বন্ধু উৎস এর চোখে প্রচণ্ড আঘাত লেগেছে। অপরাধীদের সুষ্ঠু বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর অভিযোগ দিয়েছি।' 
 
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, 'অভিযোগ পেয়েছি। বিষয়টি খোঁজ নিব। অভিযোগ প্রমাণিত হলে কঠিন থেকে কঠিনতম শাস্তি পাবে অপরাধীরা।'
 
এ বিষয়ে চিফ মেডিকেল অফিসার ডা. সিরাজুল ইসলাম বলেন, 'আমরা প্রাথমিক চিকিৎসা প্রদান করেছি। আহত শিক্ষার্থীদের চোখে লেগেছে তবে ততটা আশঙ্কাজনক না। কিছুদিন বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। যাবতীয় ঔষধ ও ড্রপ দিয়েছি।'


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা